শিরোপা জিতলো ইন্টার মায়ামি | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাষ্ট্রের ফুটবলেও থেমে নেই মেসির জাদু। ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি প্রত্যেক ম্যাচেই চোখ জুড়ানো পারফরম্যান্স উপহার দিচ্ছেন । 

তিনি যুক্তরাষ্টের মাটিতে নেমেই একের পর এক ম্যাচ রাঙিয়েছেন । প্রতি ম্যাচেই গোল করেছেন। লিগ কাপ ফাইনালও এই নিয়মের ব্যতিক্রম নয়।

মেসির একমাত্র গোলেই নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর ২২ পেনাল্টির রোমাঞ্চকর শুট-আউটে শেষ পর্যন্ত শিরোপা জেতে মেসির ইন্টার মায়ামি।

0 Comments:

Post a Comment