বগুড়ায় অ্যাম্বুলেন্সের চাপায় এক পথচারী নিহত হয়েছেন | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী মোমেনা বিবি নামে এক মহিলা (৫০) নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোমেনার বাড়ি বুড়ইল উপজেলা ইউনিয়নের ধুন্দর গ্রামে। তার স্বামীর নাম মৃত বুলু মিয়া।
নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোমেনা রাস্তায় হাঁটছিলেন। এ সময় শেরপুর থেকে নন্দীগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায় । চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোমেনাকে ধাক্কা দেন। মোমেনা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক)মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

0 Comments:

Post a Comment