জয়পুরহাটে ধানক্ষেতে এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
জয়পুরহাটের শিবপুর গ্রামের ক্ষেতলাল উপজেলার একটি ধানক্ষেতে তৈয়বর রহমান (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে বৃদ্ধের লাশ উদ্ধার করে ক্ষেতলাল থানা পুলিশ।
মৃত তৈয়বর রহমান শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন ভ্যান চালক।

নিহতের বড় ছেলে স্থানীয় ঔষধ ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পালিকান্দা গ্রামে বোনের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ঘাস তোলার সময় ধানক্ষেতে বাবার লাশ দেখে আমাদের খবর দেন স্থানীয় কৃষকরা । পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তৈয়বর রহমান বিষ পান করে আত্মহত্যা করেছেন। তবে মূল রহস্য ময়নাতদন্তের পর জানা যাবে।

0 Comments:

Post a Comment