বিএনপি-জামায়াত চক্র সম্পর্কে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বিএনপি-জামায়াত চক্র থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুনি, সন্ত্রাসী, জঙ্গি, গ্রেনেড লঞ্চার ও অস্ত্র চোরাকারবারিদের থেকে সাবধান। 

শনিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশকে ধ্বংস করতে চাইছে।

তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বরং তারা দেশ ও গণতন্ত্রকে ধ্বংস করতে চায়।

তিনি আরও বলেন, বুদ্ধিজীবী খুনি, যুদ্ধাপরাধী, ধর্ষক ও ডাকাতদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনা বলেন, বিএনপি দাবি করে আন্তর্জাতিক শক্তি তাদের পাশে আছে। আসলে বিএনপিতে কোনো বিদেশি শক্তি নেই। কারণ চোরদের পাশে কেউ দাঁড়ায় না। 

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি বাংলাদেশকে মধ্যযুগে ফিরিয়ে আনতে চায়। সর্বস্তরের মানুষ বিএনপির অত্যাচারের শিকার। দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা নিয়ে গেলে এখন নৈতিকতার কথা শুনতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির মতো অত্যাচারের পথে আওয়ামী লীগ হাঁটেনি। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার আলামত পর্যন্ত রাখতে দেয়নি। এখনো বিএনপি নেতারা আমাকে হত্যার হুমকি দেয়। এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও  সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ প্রমুখ।

0 Comments:

Post a Comment