এ ওয়ার্ডের ৪৮ টি মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ ১৫ আগষ্ট শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসাথে বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশ জাতির কল্যাণ কামনা করা হয় দোয়া মাহফিলে।
বগুড়া চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা, জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউক, সমিতির সাধারণ সম্পাদক, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, দৈনিক উত্তরের দর্পণ সম্পাদক আব্দুস সালাম বাবু, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, সাংবাদিক সজল শেখ, ববিন রহমান, অটোরিকশা মালিক সমিতির নেতা রুহুল আমিন পাইকারসহ মুসল্লী বৃন্দ।
দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা শাহাদত হোসেন।
দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা শাহাদত হোসেন।

0 Comments:
Post a Comment