রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঁঠার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনের ইঞ্জিনে অজ্ঞাত এক যুবক ছিলেন। সকালে রেলিংয়ের নিচে পড়ে তার মৃত্যু হয়। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনের ইঞ্জিনে অজ্ঞাত এক যুবক ছিলেন। সকালে রেলিংয়ের নিচে পড়ে তার মৃত্যু হয়। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0 Comments:
Post a Comment