রোববার রাত সাড়ে ১০ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। তিনি সেখানে তিনি রাত সাড়ে ১১ পর্যন্ত অবস্থান করেন।
খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল। তার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেন।
খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল। তার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় মির্জা ফখরুল চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন। ওই দিন তিনি খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল কমিটির বৈঠকে যোগ দেন। পরে তিনি বলেন, মেডিকেল কমিটির চিকিৎসকরা উদ্বিগ্ন। তারা উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি এ প্রস্তাবের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বর্তমানে তিনি হাসপাতালে ‘নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম কেবিনেই চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন।
এদিকে রোববার রাত ১০টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার নিয়ে কথা বলেন চিকিৎসকদের সাথে।

0 Comments:
Post a Comment