শুক্রবার বিশ্বজুড়ে দুই হাজার 900 টি পর্দায় মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবিটি। আর মুক্তির তিন দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে 214 কোটি রুপি।
শুধুমাত্র ভারতেই ছবিটি 127 কোটি আয় করেছে। "জিলার" প্রথম দিনে বিশ্বব্যাপী 91.2কোটি রুপি, দ্বিতীয় দিনে 52.9 কোটি এবং তৃতীয় দিনে 70 কোটি রুপি আয় করেছে। এছাড়াও, 200 কোটির বাজেটের ছবিটি মুক্তির আগে 120 কোটি আয় করেছে।
বক্স অফিসের ফলাফল জানার পরেই সোজা বদরিনাথ মন্দিরে পূজা দিতে চলে যান ‘থালাইভা’।
শনিবার (১২ আগস্ট) উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে দেখা গিয়েছিল রজনীকান্তকে। পূজা করতে প্রায় ৩০ মিনিট মন্দিরে ছিলেন তিনি। জেলার সিনেমায় রজনীকান্তের চরিত্রকে বলা হয় "টাইগার" বা মুথুভেল পান্ডিয়ান। ছবিতে একজন পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার, প্রযোজনা করেছেন কালনিথি মরন। তামান্না ভাটিয়া জেলার সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন।
এছাড়াও প্রবীণ অভিনেতা রাম্যা কৃষ্ণান, মোহনলাল, শিব রাজকুমার এবং জ্যাকি শ্রফ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

0 Comments:
Post a Comment