মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী | Sothik News | সঠিক নিউজ

ডেস্ক রিপোর্টঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষাকে আরও কর্মোপযোগী করতে বৃত্তিমূলক কাজে নিয়োজিত পেশাদার ব্যক্তিদের দিয়ে শ্রেণীকক্ষে শেখানোর ব্যবস্থা করা হবে। ফলে শিক্ষার্থীদের শিখন ফলপ্রসূ ও কার্যকর হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞান ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করে তাদের সৃজনশীল করে তুলতে হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে প্রযুক্তি ও মাদ্রাসা উন্নয়ন বিভাগের সম্মেলন কক্ষে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কার্যক্রম চুক্তি ও  শুদ্ধাচার পুরস্কারে স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

দীপু মনি বলেন, সারাদেশে কারিগরি শিক্ষার সুযোগ বেড়েছে। সাধারণ জনগণকে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন সময়ে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ পরিচালিত হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুর হাসান চৌধুরী বলেন, কারিগরি শিক্ষা চালু করতে এবং মাদ্রাসা শিক্ষাকে জনপ্রিয় করতে এ বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাকে ইতিবাচক ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করতে হবে।

এবছর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন দফতর সংস্থা পর্যায়ে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান শুদ্ধাচার পুরষ্কার লাভ করেন।

এ ছাড়াও দ্বিতীয় হতে নবম গ্রেডের কর্মকর্তাদের মধ্যে সাজ্জাদ হোসেন এবং ১০ম হতে ২০তম গ্রেডে যৌথভাবে মো. ইমতিয়াজ আহমেদ এবং রুমা আক্তার শুদ্ধাচার পুরষ্কার লাভ করেন।

0 Comments:

Post a Comment