জাতীয় পার্টির আয় ব্যয়ের চেয়ে বেশি | Sothik News |সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
নির্বাচন কমিশনে জাতীয় পার্টির আর্থিক প্রতিবেদন দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমের কাছে জাতীয় পার্টির আর্থিক প্রতিবেদন পেশ করা হয়।

জাতীয় পার্টির প্রেসডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া,ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ আহসান আদেলুর রহমান এমপি এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পার্টির হিসাব প্রতিবেদন জমা দেন। 

২০২২ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত আয় ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা এবং ব্যয় ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা।
ব্যাংকে ব্যালেন্স রয়েছে ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাওয়ার ইসলাম বয়ান বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক বিরোধী ষড়যন্ত্র নতুন কিছু নয়। তবে সব রাজনৈতিক দলের জানা উচিত যে রাজনৈতিক কর্মসূচি সহিংস পরিস্থিতির দিকে নিয়ে যায় না।

তিনি বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বারবার বলেছেন, একটি সুষ্ঠু ও টেকসই নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় পার্টির প্রস্তাবনা রয়েছে।সব পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা করে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো যেতে পারে।

0 Comments:

Post a Comment