সমাবেশে অংশ নিতে বগুড়া বিএনপির ১০ হাজার নেতা-কর্মী ঢাকায় | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
রাজধানী ঢাকায় বিএনপির বিশাল সমাবেশে বগুড়ার নেতাকর্মীদের আগ্রহ বেড়েই চলেছে। তবে বিএনপির জেলা সেক্রেটারিসহ ছয় নেতার গ্রেপ্তারে দলের ভেতরে অনেকেই উদ্বিগ্ন। তবে দলের নেতাদের দাবি, বিএনপির নেতা রেজাউল করিম বাদশার নেতৃত্বে অন্তত ১০ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

বুধবার (২৬ জুলাই) রাতে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম এ কথা বলেন।

তিনি বলেন, ওই সময় বগুড়ায় ১৮ জুলাইয়ের সমাবেশে পুলিশের হামলায় আমাদের দুই শতাধিক নেতাকর্মী আহত হয়। এরপর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ ২১১ জনের বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ। স্থানীয় এক বাস চালকও অভিযোগ দায়ের করেছেন। চারটি মামলায় অজ্ঞাত কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সাহীদ-উন- নবী সালাম আরও বলেন, মামলার পর জেলা সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েলসহ ছয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ গত কয়েকদিন আমাদের নেতাকর্মীদের বাড়িতে হানা দেয়। এরপর গ্রেফতার এড়িয়ে অন্তত ৫০০ নেতা ঢাকায় চলে যান। বুধবার সন্ধ্যা পর্যন্ত ট্রেন, বাস ও ব্যক্তিগত গাড়িতে জেলার ১২ উপজেলার আরও সাড়ে ৯ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকার মহাসমাবেশে যোগ দিতে গেছেন। অনেক নেতাকর্মী সারিয়াকান্দি থেকে নৌকায় জামালগঞ্জ হয়ে ঢাকা পৌঁছেছেন। সবমিলিয়ে জেলার ১০ হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। মহাসমাবেশ শেষে তারা জেলায় ফিরবেন।

0 Comments:

Post a Comment