বগুড়ায় প্রথমবারের মতো বউ সাজানো প্রতিযোগিতা | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বগুড়ায় প্রথমবারের মতো বউ সাজানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সবাই আকর্ষণীয় সাজে সজ্জিত ছিল। যেন বউ মেলা। কনেরা মঞ্চে তাদের সৌন্দর্য তুলে ধরেন। 

বিয়ের অন্যতম আকর্ষণ হল বিয়ের কনের সাজ। ব্রাইডাল মেক আপ ছাড়া একটি বিবাহ অকল্পনীয়। বগুড়ায় একটি ব্রাইডাল মেকআপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

অর্ধ শতাধিক তরুণী এই প্রতিযোগিতায় অংশ নেন। ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠান বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে।

বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট এলাকার শত শত বিউটিশিয়ানের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিউটিশিয়ানরা আরও প্রশিক্ষণ এবং সহায়তার প্রয়োজন অনুভব করেন। 

আগামীতে জাতীয় পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন আয়োজকরা। সবাই সাজ শিল্পকে আরও জনপ্রিয় ও গনমুখী করার পক্ষে কাজ করার আহ্বান জানান সকলেই।

0 Comments:

Post a Comment