চিত্রাঙ্কনে রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করে বগুড়ার হাফসা | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বগুড়ার এস ও এস হারম্যান স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী চিত্রশিল্পী খন্দকার হাফসা বিনতে হানিফ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় রাজশাহী বিভাগ ও চিত্রকলা বিভাগে বিজয়ী হয়েছেন। 'গ' বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেন। 

এরপর তিনি জাতীয় পর্যায়ে বিজয়ের জন্য লড়বেন। সে এস ও এস হারম্যান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।এর আগে জাতীয় খেলা ঘর প্রতিযোগিতায় জেলায় সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করেছিল।

খন্দকার হাফসা বিনতে হানিফ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার খন্দকার হানিফুল ইসলাম ও তাসরিনা খন্দকারের কন্যা। সে সকলের কাছে দোয়া প্রার্থী যেন জাতীয় পর্যায়ে বগুড়ার হয়ে ভালো ফলাফল করতে পারে।

0 Comments:

Post a Comment