বিএনপি নির্বাচন চায় না, দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রী | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপি নির্বাচন চায় না বরং দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) বাংলাদেশকে আবার অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে চায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে ।

আসন্ন সাধারণ নির্বাচনে ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে। বিএনপি জানে মানুষ তাদের ভোট দেবে না। তাই বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। ভোট কারচুপির কারণে যারা বিতাড়িত হয়েছে জনগণ তাদের ভোট দিতে যাবে কেন?’

0 Comments:

Post a Comment