দেশের উদ্দ্যেশে রওনা দিতে আজ রোম ত্যাগ: প্রধানমন্ত্রী | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
ইতালি সফর শেষে দেশের উদ্দ্যেশে রওনা দিতে আজ রোম ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নির্ধারিত ফ্লাইট স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিটে) রোমের ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করে।

এই ফ্লাইটটি কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অস্থায়ী যাত্রাবিরতির পর বুধবার রাত ২:৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ব্যবস্থা বিষয়ক শীর্ষ সম্মেলনে (ইউএনএফএসএস+২) যোগ দিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে ২৩ জুন রোম সফর করেন।

১৬০ টিরও বেশি দেশের ২০ টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান সহ প্রায় ২,০০০ অংশগ্রহণকারী, ২৪-২৬ জুলাই অনুষ্ঠিত ইউএনএফএসএস+2-এ অংশ নিয়েছিলেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ২৪ জুলাই "খাদ্য ব্যবস্থা এবং জলবায়ু কর্ম" বিষয়ক একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন এবং FAO সদর দফতরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপে বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন, যেখানে ইউরোপের ১৫টি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

২৫ জুলাই ইতালিতে বসবাসরত বাংলাদেশীদের দ্বারা আয়োজিত একটি আঞ্চলিক অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন।

0 Comments:

Post a Comment