ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
গত ২৪ ঘণ্টায় (এক দিনে) ডেঙ্গু জ্বরে ১৬ জনের মৃত্যু হয়েছে। এই ২৪ ঘন্টায় ২ হাজার ৪১৮ জন ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৬ জন।

মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৯২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৬৪৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন, এবং অন্যান্য বিভাগে ৩ হাজার ২৮১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছর সারা দেশে ৩৭ হাজার ৬৮৮ জন রোগীকে  হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ডেঙ্গু জ্বরের জন্য চিকিত্সা করা হয়েছিল। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৩৪৯ জন এবং ঢাকার বাইরে ১৫ হাজার ৩৩৯ জন চিকিৎসা নিয়েছেন।

0 Comments:

Post a Comment