কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বুধবার সাকিবের মন্ট্রিল টাইগার্স ভেঙ্কুভার নাইটসকে ৬ উইকেট ও ১১ বলে পরাজিত করেছে।
ভ্যাঙ্কুভারের বিপক্ষে খেলার শুরুতেই চার ওভারে ৪১ রান দেন সাকিব।মন্ট্রিয়লের হয়ে তার ইকোনমিই (১০.২৫) সর্বোচ্চ।বিনিময়ে কোন উইকেটও নিতে পারে নি। অলরাউন্ডার এরপর সাজগরে যান ৮ বলে ১২ রান করে। তা সত্ত্বেও ছয় উইকেটে জিতেছে তার দল।
শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ১৪৯ রান করে ভ্যানকুভার। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন ফখর জামান। ২৬ রান আসে রসি ভ্যান ডার ডুসেনের কাছ থেকে। সাকিব না পেলেও কার্লোস ব্রাথওয়েট নেন ২ উইকেট।
জবাবে মন্ট্রিয়লের দুই ওপেনারই দলীয় ২ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন। ওয়ানডাউনে খেলতে নামা সাকিব ফিরে যান দলীয় ২১ রানে। ৮ বলের ইনিংসে ২টি চার হাঁকান তিনি। দিলপ্রিত সিং ২১ রানে রানআউট হন। এর পর শেরফান রাদারফোর্ড ও দিপেন্দ্র সিংয়ের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে মন্ট্রিয়ল।
ম্যান অব দ্য ম্যাচ রাদারফোর্ড ৫৩ বলে ৮৪ এবং দীপেন্দ্র ২২ বলে ২২ রান করেন। ভ্যানকুভারের হয়ে ফ্যাবিয়ান অ্যালেন দুটি উইকেট নেন। এক উইকেট নেন রুবেন ট্রম্পেলম্যান।

0 Comments:
Post a Comment