ছেলেকে ‘আজহারী’ বানাতে চাই : সালমা | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
গায়িকা সালমা চান তার ছেলে মিজানুর রহমান আজহারির মতো ইসলামী বক্তা হোক। ছেলের নামের সঙ্গে ‘আজহারী’ শব্দটি যোগ করতে চান তিনি।

সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি বলেছেন: যদিও তার কোনো ছেলে নেই। কিন্তু তার দুই মেয়ে আছে।

সালমা বলেছেন: আমি চাই না আমার সন্তানরা গান পছন্দ করুক। আমি চাই তারা ইসলামী জীবনযাপন করুক। এ নিয়ে অনেকেই মন্তব্য করতে পারেন। কিন্তু এটা শুধু এক মায়ের ইচ্ছা। এই ইচ্ছার মধ্যে আর কিছু নেই। আল্লাহ যদি আমাকে একটি ছেলে দেন, আমি তাকে আজহারী বানাবো।

সালমা আরও বলেন, আমি সবসময় স্বপ্ন দেখি যে স্বামীর সঙ্গে আমার ছোট শিশুটি নামাজ পড়তে যাচ্ছে। আমি চাই মানুষ আমার জন্য দোয়া করুক, আমার একটা ফুটফুটে ছেলেসন্তান হোক। আমি তো গান করেছি, ও যেন দ্বীনের প্রচার করে সব জায়গায়। একজন মুসলমান হিসেবে এটা আমার চাওয়া হতেই পারে। একেকজনের চাওয়া তো একেক রকম।

২০১১ সালে সালমা এমপি শিবলী সাদিককে বিয়ে করেন। ২০১২ সালে  একটি মেয়ে সন্তানের মা হন। এরপর আর বেশিদিন টেকেনি সংসার। ২০১৬ সালে তাদের বিয়ে ভেঙ্গে যায়। পরবর্তীতে ২০১৮ সালে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লা নূরে সাগরকে বিয়ে করেন তিনি। এ সংসারে সালমার আরেকটি মেয়ে আছে।

0 Comments:

Post a Comment