হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আলোচনা করা হয়েছে | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেনের (হিরো আলম) ওপর হামলার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের   সংবাদ সম্মেলনে আলোচনা করা হয়।

সোমবার ঢাকা- ১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষ হওয়ার  এক ঘণ্টা আগে বনানীর একটি ভোটকেন্দ্রের সামনে নৌকার ব্যাজধারী বেশ কয়েকজন যুবক হিরো আলমকে মারধর করে। মারধরের পর হামলাকারীরা হিরো আলমকে ধাওয়া করে এলাকা ছাড়া করে । ঘটনাস্থলে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকলেও তারা ‘দর্শক’ হিসেবে দেখে গেছেন কোন অ্যাকশন নেন নি । উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। এই উপ-নির্বাচনে ভোটের পড়ার হার ১১দশমিক ৫১ । উপনির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই  উপনির্বাচনে বিএনপি অংশ নেয়নি।


গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে হিরো আরাম হামলা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নকর্তা বলেছেন, বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উজরা যেয়া বাংলাদেশ সফরের পর সরকার বিরোধীদের আক্রমণ করার পুরানো ধারায় ফিরে এসেছেন। গতকাল বাংলাদেশে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিরোধী দলগুলো মধ্যবর্তী নির্বাচন বয়কট করেছে। এবারের মধ্যবর্তী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (হিরো আলম) হামলার শিকার হয়েছেন। সে এখন হাসপাতালে।  নির্বাচনে,  10% এরও কম ভোট পেয়েছিলেন।

এ অবস্থায় কীভাবে বিশ্বাস করবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন? কারণ, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এমনকি এই উপনির্বাচনও অবাধ ও সুষ্ঠু হয়নি। এই উপনির্বাচনেও প্রার্থীরা হামলার শিকার হয়েছেন। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানতে চাওয়া হয়।

0 Comments:

Post a Comment