হিরো আলমের ওপর হামলা | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ 
ঢাকা - ১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী  আশরাফুল আলম ওরফে হিরো আলম এর  ওপর হামলা হয়েছে। এ সময় তাকে মারধর করা হয়।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন  স্কুল অ্যান্ড কলযে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে মারধরের শিকার হন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। হিরো আলম বর্তমানে রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন।

হিরো আলমকে  মারধরকাঈদ্দের গলায় নৌকার ব্যাজ পরা ছিলো। তবে তার পরিচয় জানা যায়নি।
সাংবাদিকদের হিরো আলম বলেন, শুরু থেকেই নানা কারণে  আমাকে বাধহা দেয়া হচ্ছিল । তারা আমাকে মারধর করে এবং আমার কাপড় ছিঁড়ে ফেলে। হামলাকারীরা সবাই সরকারদলীয়  যুবলীগ ছাত্রলীগের সদস্য।

0 Comments:

Post a Comment