হিরো আলমের ওপর হামলার ঘটনায় আটক চারজন | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
ঢাকা-১৭ আসনে নির্বাচনের সময় সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে, । সোমবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন।

কে এন রায় নিয়তি বলেন, বিকেলে হিরো আলমের ওপর হামলার পর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রের কাছে থেকে চারজনকে আটক করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুলশান গোয়েন্দা পুলিশের (ডিবি) শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হিরো আলমের ওপর হামলার ঘটনাটি সম্পূর্ণ ভোটকেন্দ্রের বাইরে হয়েছে এবং ভোটকেন্দ্রে ভোট দিতে কোনো সমস্যা হয়নি। পুলিশ অত্যন্ত পেশাদারি, সততা ও দক্ষতার সাথে ভিডিও ফুটেজ তদন্ত করে দ্রুত এ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

0 Comments:

Post a Comment