সরকারের পদত্যাগের দাবিতে গত ১২ জুলাই নয়াপল্টনে এক সমাবেশে ১৮-১৯ জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। পরদিন আওয়ামী লীগ দুই দিনব্যাপী ‘শান্তি ও উন্নয়ন ’ শোভাযাত্রার ঘোষণা দেয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল ১০টায় গাবতলীর বাস কাউন্টার থেকে বিএনপির মিছিল শুরু হবে। পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে সফর শেষ হবে। পরদিন ১৯ জুলাই আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা হবে।
আওয়ামী লীগের শোভাযাত্রা
ধানমন্ডি ৩২ নম্বরে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সামনে বঙ্গবন্ধু ভবনে ‘শান্তি ও উন্নয়ন’ শভাযাত্রা নিয়ে ৩ টায় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ শোভাযাত্রা করবে। আজ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট জেলার প্রতিটি জেলায় এই শোভাযাত্রা বের হবে।
আগামীকাল বুধবার ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত আওয়ামী লীগের শোভাযাত্রা হবে।

0 Comments:
Post a Comment