যুদ্ধ শুরু হলে ইউক্রেন ও রাশিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য আফ্রিকা এবং এশিয়ায় যেতে পারছিল না। কার্যত খাদ্যসংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনই প্রেক্ষাপটে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে খাদ্যশস্যের চুক্তি সই হয়েছিল। যার অর্থ, কৃষ্ণসাগর দিয়ে জাহাজে করে আফ্রিকা এবং এশিয়ায় খাদ্যশস্য পাঠাতে পারবে ইউক্রেন ও রাশিয়া। এতদিন পর সেই চুক্তি বাতিল হয়ে গেল। চুক্তি থেকে সরে দাঁড়াল রাশিয়া।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘চুক্তি থেকে সরে দাঁড়ানো একটা চয়েস। কিন্তু এর ফলে যারা খাদ্যকষ্টে ভুগবেন, খিদের সঙ্গে লড়াই করবেন, তাদের হাতে আর কোনো চয়েস নেই।'
তিনি দৃঢ়ভাবে রাশিয়ার এই ধরনের অবস্থানের বিরোধিতা করেছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি পাঠিয়েছেন। তিনি এখনও কোন জবাব পাঠাননি।
গুতেরেসের বিবৃতি প্রকাশের পর, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তিনি ফোনে গুতেরেসের সাথে কথা বলেছেন। বিকল্প রাস্তার পরিকল্পনা করা হয়েছে।

0 Comments:
Post a Comment