সোনাতলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ড্রাগন ফল | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বগুড়ার সোনাতলায় উপজেলা পল্লীতে বাণিজ্যিকভাবে ড্রাগনের চাষ হচ্ছে। উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্যদিঘলকান্দী হিন্দুপাড়া এলাকার প্রায় সাড়ে চার বিঘা জমিতে গত ২০১৭ সালে শখেরবশে ড্রাগন চাষ শুরু করেন শিহিপুর সরকার বাড়ির নাসিদুল হক মাসনবী।

তিনি প্রথমে শখের বশে ড্রাগন ফল চাষ শুরু করলেও এখন তার ক্ষেত থেকে ড্রাগন ফল দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। এবং তিনি এটি করে অতিরিক্ত অর্থ উপার্জন করেন। প্রতিটি ড্রাগন গাছে 30-35টি ফল থাকে। প্রায় ৪৫ দিন পর তার বাগান থেকে প্রায় ৩০ টন ড্রাগন ফল তোলা যাবে। প্রতি কেজি ড্রাগন পাইকারি আড়াইশ’ টাকা বিক্রি হয়।

নাসিদুল হক মাসনবী বলেন, ৬ বছর আগে শখের বশে আমি এ কাজ শুরু করি। আমি বর্তমানে ড্রাগন চাষ করে এবং আমার পরিবারের চাহিদা মিটিয়েও বাণিজ্যিকভাবে বিক্রি করে অতিরিক্ত অর্থ উপার্জন করছি। প্রতি বিঘা জমির জন্য খরচ পড়ে এক লাখ টাকা। খরচ বাদে বাড়তি আয় হয় ৩-৪ লাখ টাকা।

উপজেলার কৃষি বিশেষজ্ঞ সোহরাব হোসেন বলেন, ফলটিতে পুষ্টিগুণ অনেক বেশি। ফল দেখা দিতে 40-45 দিন পর্যন্ত সময় লাগে। উপজেলায় এ ফল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

0 Comments:

Post a Comment