উৎসবটি ২৮ জুলাই শুরু হবে এবং ৩১ জুলাই পর্যন্ত চলবে।
প্রাথমিকভাবে ৪৫টির মত সিনেমার তালিকা দেখা গেছে। তবে চূড়ান্ত তালিকায় কতোটি সিনেমা দেখানোর জন্য মনোনীত হয়েছে সেটা জানা যায়নি। এরমধ্যে ত্রিশটির বেশী পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, পাঁচটি প্রামাণ্যচিত্র এবং দুটি স্বল্পদৈর্ঘ্যর নাম রয়েছে।
শাকিব খানের ‘প্রিয়তমা’, আফরান নিশো-তমা মির্জার ‘সুরাঙ্গা’, অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ এবং চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ও রয়েছে এই প্রাথমিক তালিকায়। এছাড়া গত বছরের সিনেমাহলে তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘হাওয়া’ ও ‘পরাণ’ ছবিটিও দেখানো হবে উৎসবে।
এছাড়াও প্রাথমিক তালিকায় রয়েছে " ‘রিকশা গার্ল’, ‘জেকে ১৯৭১’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘রেডিও’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘নকশীকাঁথার জমিন’, ‘শ্যামা কাব্য’, ‘দু:সাহসী খোকা’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, ‘গুণিন’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘পাপপূণ্য’, ‘সাঁতাও’, ‘মা’, ‘দেশান্তর’, ‘স্ফুলিঙ্গ’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘বিক্ষোভ’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘নোনা জলের কাব্য’, ‘মৃধা বনাম মৃধা’, ‘কূড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘গলুই’, ‘গণ্ডি’, ‘ন ডরাই’, ‘আলফা’, ‘পুত্র’, ‘আয়নাবাজি’, ‘দেবী’ ও ‘গেরিলা’।
প্রামাণ্যচিত্র বিভাগে রয়েছে ‘হাসিনা এ ডটারস টেল’, ‘অবিনশ্বর’, ‘একটি দেশের জন্য’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘কাঙ্গাল হরিনাথ’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রয়েছে জাহিদুর রহমানের ‘ওমর ফারুকের মা’ ও আকা রেজা গালিবের ‘ধড়’।

0 Comments:
Post a Comment