বগুড়ায় হাতকাটা রোপন গ্রেফতার | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বগুড়ার ওমর খৈয়ম সরকার রোপনের বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। তিনি হাতকাটা রোপন এবং ককটেল রোপন নামেও পরিচিত। রোপনকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার  মো. শরাফত ইসলাম (সদর সার্কেল) বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে ওই দিন বগুড়া শহরের শিববাটি এলাকায় তাকে বার্মিজ ছুরিসহ গ্রেফতার করা হয়। রোপন (৪৬) একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রোপনের বিরুদ্ধে এরই মধ্যে বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। দুটি খুন, একটি অপহরণ এবং একটি অস্ত্র মামলা। তাকে আবার ছুরিসহ গ্রেফতার করায় অস্ত্র আইনে মামলা করা হয়।

পুলিশ কর্মকর্তা মো. শরাফত ইসলাম জানান, আদালতের নির্দেশে রোপনকে কারাগারে পাঠানো হয়েছে। 

0 Comments:

Post a Comment