এসময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা:মো: জুলফিককার আলম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা: সুশান্ত কুমার সরকার।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মো: আশরাফুল হক, ডা: হালিমুর রশিদ, ডা:আব্দুস সালাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক চিকিৎসক ও শিক্ষার্থীরা।
বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ মনিরুজ্জামান আশরাফ বিপুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. সৈকত রেজওয়ান হক। সেমিনারে ডেঙ্গুর চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া শজিমেক হাসপাতালের চিকিৎসা প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়। আমরা লোকেদের ভয় ছাড়াই উপযুক্ত চিকিৎসা নিতে উৎসাহিত করি এবং ডেঙ্গু জ্বর প্রতিরোধে সকল স্তরের মানুষকে পরিশ্রমী ও দায়িত্বশীল হতে উৎসাহিত করি।

0 Comments:
Post a Comment