তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ জাতীয়করণ থেকে শুরু করে স্কুলটির দৃশ্যমান সকল উন্নয়ন কর্মকান্ড প্রয়াত সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নানের হাতে সম্পন্ন হয়েছে। তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে আহান জানান। তিনি প্রতিষ্ঠানটির আরও উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।
সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। স্বাগত বক্তব্য রাখেন সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক। বক্তব্য রাখেন প্রভাষক কামরুল হাসান কিরণ ও শিক্ষার্থী শাহরিয়ার সিয়াম।
এ সময় উপস্থিত ছিলেন নাজির আক্তার কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক রফিকুল আলম বকুল, আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা শহিদুল বারী ইসলাম, একাডেমিক পরিচালক সেতারা রওশন জাহান, প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, উপজেলা যুবলীগ সভাপতি ফিদা হাসান খান টিটো ও স্বেচ্ছাসেবক লীগের শাহনেওয়াজ তালুকদার বাবু। প্রোগ্রাম সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষার্থী আশিক হোসেন আবিদ ও জুনায়েদ আমিন জারিফ অপূর্ব।

0 Comments:
Post a Comment