অপমানিত হয়েও শাকিবের কাছে কেন টাকা চাইলেন তার কারণ জানালেন অপু বিশ্বাস | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
চলচ্চিত্রের জনপ্রিয় চরিত্র শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস ২০০৮ সালে ঢাকায় বিয়ে করেন। ২০১৭ সালে এই খবরটি বেরিয়ে আসে। একই বছরের 10 এপ্রিল, অপু বিশ্বাস একটি শিশুকে কোলে নিয়ে বেসরকারি টেলিভিশনে হাজির হন এবং শাকিবকে তার গোপন বিয়ে এবং সন্তানের কথা জানান। এর পরে, তারা আলাদা হয়ে যায়, একে অপরকে বিভিন্ন অভিযোগে করে।আবার দুজনের এক হওয়ার গুঞ্জন শুনা যাচ্ছে।

মঙ্গলবার টেলিভিশনে হাজির হলেন অভিনেত্রী অপু বিশ্বাস। সেখানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন অপু বিশ্বাস।

অপমানিত হওয়ার পর কেন শাকিবের কাছে টাকা চাইলেন তিনি জানতে চাওয়া হয় । প্রশ্নোত্তর পর্বে অপু বিশ্বাস বলেন, এ বিষয়ে সবার মতামতের জবাব দেওয়ার কোনো যোগ্যতা আমার নেই। তবে আমি একটা কথা বলতে পারি: সবার স্বাধীনতা আছে। তবে নায়িকা হয়ে গেলেও আমি অপু বিশ্বাস, একজন মানুষ। আমার নিজের ভালো-মন্দ চাহিদা আছে। লোকেরা যেভাবে মন্তব্য করে তাতে দোষের কিছু নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি এটা নিয়ে কথা বলতে চাই না বা কারো সাথে শেয়ার করতে চাই না।

জোড়া লাগার যে গুঞ্জন শুনা যাচ্ছে এটা কি সত্যি? প্রশ্নোত্তরে অপু বিশ্বাস বলেন, এটিও আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি মনে করি, ব্যক্তিজীবন থেকে কাজের জায়গায় দর্শকরা বেশি পছন্দ করে আমাকে। আমি মনে করি, আমি একজন অপু বিশ্বাস। সে (শাকিব খান) একজন নায়ক। আমাদের জীবনে যাত্রাপথে যেটা হয়েছে, বেলাশেষে আমরা মানুষ। একটা বিষয় মনে রাখা দরকার, প্রথম যে বিষয়টি হয় সেটিতে অনেক ঘাটতি থাকে। আমারও কিছু ঘাটতি থাকতেও পারে।

বুবলী অপু বিশ্বাসের সংসার ভেঙেছে— এ কথা কি সত্যি? প্রশ্নোত্তরে অপু বিশ্বাস বলেন, সংসারে উথানপতন থাকবে এটিই স্বাভাবিক। এটা ঘটে না এমন সংসার খুবই কম পাওয়া যাবে। তবে বুবলী এ প্রশ্নের যে জবাব দিয়েছে সেটি শুধু আপেক্ষিক। এটা কোনো স্বাভাবিক জীবনের মানুষের উত্তর না। বুবলী যেটা হাইলাইটস করেছে যে, আমাদের সংসারে ঝামেলা চলছিল । সে জন্য তার সঙ্গে শাকিবের প্রেম জমে ওঠে।  

আমি মনে করি, যে পরিবারে উথানপতন থাকবে না, সেটা কোনো সংসার না। সে জায়গা থেকে শাকিবের সঙ্গে কী ছিল, আর কী ছিল না— সেটি বিষয় নয়; আমিও জানতাম, সেও জানত।
বেলাশেষে একটি কথা বলব— শাকিব খান যেহেতু অভিনেতা, সেহেতু তাকে অনেকের সঙ্গে কাজ করতে হয়। বুবলী বলে যে, আমাদের সম্পর্ক ছিল অবিবাহিত। তবে আমরা বিয়েটা শুধু গোপন রেখেছিলাম চলচ্চিত্রের স্বার্থে।   
আমি যখন সন্তান নিয়ে প্রথম একটি বেসরকারি চ্যানেলে আসি। তখন শাকিবের সঙ্গে কাজ করা অনেকে নায়িকা আমাকে স্বাগত জানিয়েছে। শুধু একটি নায়িকা (বুবলী) বলেছিল, এটা কি ‘প্রফেশনাল নাকি ইমোশনাল ‘।

আমি খুব হার্ট হয়েছিলাম। শাকিব খানের ওই সময়ের নায়িকা গুনলে হাতের আঙুল শেষ হবে; কিন্তু নায়িকা শেষ হবে না। প্রতিটি নায়িকা আমার পাশে দাঁড়িয়েছিল। একটি মানুষ মাত্র শুধু তার নিজস্ব ফেসবুকে আমাকে নিয়ে লম্বা স্ট্যাটাস দিয়েছে। নায়িকা হয়ে আরেক নায়িকাকে, মেয়ে হয়ে আরেক মেয়েকে এত বড় কথা কীভাবে বলতে পারল। এটা আমার আদৌ বুঝে আসেনি।

আমি মনে করি, বুবলী তার গর্ত নিজেই তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ার আর্কাইভে সব কিছু থেকে যায়। পরে আবার দেখাও যায়। এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না।   

0 Comments:

Post a Comment