প্রশ্নে বুবলীর জবাব: তিনি কি অপুকে প্রতিযোগী মনে করেন? Sothik news | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
এই ঈদে ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলীর দুটি ছবি মুক্তি পেয়েছে। তার অভিনীত দুটি ছবি ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ সফল হয়।

ছবিটি দেখেছেন এমন অনেক দর্শক বলেছেন, বুবলী তার ক্যারিয়ারের সেরা অভিনয় দিয়েছেন প্রহেলিকা সিনেমাটিতে।

দর্শকদের এই ভালোবাসার জন্য ধন্যবাদও জানিয়েছেন বুবলী। ঈদুল আজহা উপলক্ষে একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন বুবলী।

সেখানে নানা প্রশ্নের পাশাপাশি অপু বিশ্বাসকে নিয়েও প্রশ্ন করেন বুবলীকে। তাকে প্রশ্ন করা হয়, আপনি কি অপু বিশ্বাসকে প্রতিদ্বন্দ্বী মনে করেন?

এমন প্রশ্নের জবাবে বুবলী বলেনঃ একদমই না । কেন ? যেহেতু তারা আসলে আমাদের চেয়ে অনেক বড়, তারা বহু বছর ধরে কাজ করছে, তবে কাজের ক্ষেত্রে নিজের সঙ্গে নিজের পারফরম্যান্সের সবসময় একটা চ্যালেঞ্জ থাকে।

0 Comments:

Post a Comment