বুধবার ভোরে রাজশাহী জেলার বাঘা উপজেলা পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই দেশের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের অসি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের অসি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার কাগমারী গ্রামের মৃত মুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪) পদ্মা নদী পার হয়ে বাঘার সীমান্তের আলাইপুর গ্রামে আসেন।জামালের আমবাগানে ৭৪৩ বোতল ফেনসিডিলের একটি বড় চালান ডেলিভারির অপেক্ষায় ছিল। গোপন সূত্রে জানা গেছে, জেলা ডিবির টিম জামালের আমবাগানের গাছে উঠে বসে ছিলেন মাদকের চালান আটক করার জন্যে।
বুধবার সকালে ফেন্সিডিলের চালান নিটে আসা আরাইপুর গ্রামের মৃত খাদেম মণ্ডলের ছেলে চপল আলী (৩৫)কে আটক করে ডিবি পুলিশ। ঘটনাস্থল থেকে ৭৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়েছে।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি অভিযোগ দায়ের করে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

0 Comments:
Post a Comment