১৫৯ জন সহকারী ও থানা শিক্ষা অফিসা নেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোোর্টঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগ দেবে। এই নিয়োগ প্রক্রিয়া সরকারি কর্ম কমিশন (পিএসসি) দ্বারা পরিচালিত হয়। ইতোমধ্যে এসব পদের জন্য আবেদন শুরু হয়েছে।

পিএসসির এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার পদে আবেদনের জন্যে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

বিভাগীয় প্রার্থীরা সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন।বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বুঝানো হয়েছে।বিভাগীয় প্রার্থীদের বয়স  45 বছর হলেও আবেদন করতে পারবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান এক ফেসবুক পোস্টে জানান, এ বছর যোগদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও সহকারী উপজেলা/ থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন।

এই পদের জন্য আবেদন এখন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 31 জুলাই, 2023। টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশনের 72 ঘণ্টার মধ্যে 500 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে।

প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করে। (BPSC ফর্ম-5-A) এর অনুলিপি আবেদনকারীদের টেলিটকের ওয়েবসাইট বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করতে হবে। সহকারী উপজেলা/ থানা শিক্ষা পদটি  দশম গ্রেডের।১০ম গ্রেডের বেতন হবে 16,000 থেকে 38,640 টাকা।

0 Comments:

Post a Comment