বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বগুড়া সদরে একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মৃত্যু হয়েছে ২ যাত্রীর। এতে সিএনজি চালকসহ দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার গাবতলী-বগুড়া আঞ্চলিক সড়কের ছাতিয়ানতলায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার  বয়রা গান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (26 বছর), এবং এক অজ্ঞাত বৃদ্ধ (60 বছর)। মরদেহ বগুড়া   শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ দুর্ঘটনায় বগুড়া শহরের গাবতলি উপজেলার সিএনজি চালক বাদশা মিয়া (৫০) ও তার যাত্রী পলাশ মাহমুদ (২৩) আহত হয়। পলাশ সেনা বাহিনীর সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান, তিনি জানান, বৃহস্পতিবার সকালে বগুড়া শহর থেকে সারিয়াকান্দিগামী একটি সিএনজি ছাতিয়ানতলায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। আহতদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় নারুলি ফাঁড়িতে সিএনজি রাখা হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি।

0 Comments:

Post a Comment