বগুড়া কার্যলয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের ১ নং রেলগেট ও রাজাবাজারে এ অভিযান চালান।আজ বৃহস্পতিবার এ ।
অভিযান শেষে ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযানের উদ্দেশ্য ছিল কাচা মরিচের বাজার নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। অপারেশন চলাকালীন, কারসাজির চিহ্ন পাওয়া গেছে। কিছু অসাধু দোকানদার আড়ত থেকে কাঁচা মরিচ কিনে বেশি দামে বিক্রি করে।তারা ক্রয়ের ভাউচার দেখাতে ব্যর্থ হয়েছেন।
এর ফলে রাজা বাজারের একজন এবং ১ নং রেলওয়ে থেকে দুই জন কাঁচা মরিচের দোকানদারের বিরুদ্ধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছারা রাজাবাজারে দুটি মসলার দোকানে মূল্য তালিকা না দেখাতে পারার জন্য ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। মোট পাঁচটি দোকানদারকে ৯ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

0 Comments:
Post a Comment