আনোয়ার আরমানঃ শামীমা আক্তার ( কথা চৌধুরী ) খুব অল্প দিনের মধ্যে এই গ্ল্যামার গার্ল তার নিজেরঅভিনয় দক্ষতার পরিচয় দিয়ে তরুণ প্রজন্মের দর্শকদের মনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে অভিনেত্রী । ইতিমধ্যে তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় নাটক বিভিন্ন টিভি চ্যানেলে ধারাবাহিকভাবে চলছে যেমন, ট্র্যাপ, বিশ্বাসে আঘাত,বনগ্ৰাম,খুনি গাড়ি,সিন্ডিকেট ইত্যাদি-একুশে টিভি । কোকিলা গ্যাঙ্গ, মাস্টার মাইন্ড কিলার, ফ্রিজের ভিতরে লাশ,টিকটের ফাঁদ - ইত্যাদি এটিএন বাংলা। লাভ ইন লক ডাউন-এস এ টিভি। হ্যালো ম্যাডাম- দীপ্ত টিভি। সিনেমার মানুষ-বৈশাখী টিভি ছাড়াও আরো অনেক কাজ তার হাতে রয়েছে বলে অভিনেত্রী কথা চৌধুরী জানিয়েছেন ।
মডেল কথা চৌধুরী বলেন, অভিনয়ে আমার ছোট্ট বেলা থেকেই একটা স্বপ্ন ছিলো আজ সেই স্বপ্ন পূরণের কাছাকাছি আসতে পেরে আমি মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি । তাই আমার অভিনয় যারা ভালোবাসে আমাকে আজ এতো দূরে এনেছে আজ সেই সমস্ত দর্শকের প্রতি রইলো আমার বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ।
মডেল কথা আরো বলেন, আমি মা - বাবার স্বপ্ন পুরনে ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে Bsc in সিভিল ইন্জিনিয়ারিং পড়াশোনা করে একজন ইন্জিনিয়ার হয়েছি। কারন আমার বাবা-মা চাইছিলেন, যে মেয়ে লেখা পড়া করে একজন ইন্জিনিয়ার হবে। তাই আমি তাদের সেই ইচ্ছে পুরোনের পাশাপাশি নিজের অদম্য চেষ্টায় ও কঠোর প্ররিশ্রম করে আজ আমি একজন ভালো অভিনেত্রী হওয়ার পথে হাঁটি হাঁটি পা করে সবার ভালোবাসা পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আরো বেশি করে সবার নিকট থেকে দোয়া ও ভালোবাসা চাই,যেন আমার ছোট্ট বেলার সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারি ।

0 Comments:
Post a Comment