বগুড়ায় আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত | Sothik News


স্টাফ রিপোর্টারঃ আজ বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ডে বুজরুগ বাড়ীয়া গ্রামে মালেকা- আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনে উদ্যোগে বুজরুগ বাড়ীয়া বালিকা দাখিল মাদ্রাসার কনফারেন্স রুমে বুজরুগ বাড়ীয়া বালিকা দাখিল মাদ্রাসার এ প্লাস প্রাপ্ত কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার নুর মোহাম্মদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া -৬ (সদর) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য  ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি  জনাব নূরুল ইসলাম ওমর  প্রধান বক্তা ছিলেন  সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের  সহকারী অধ্যাপক জনাব মোঃ মোস্তফা কামাল সরকার প্রধান আলোচক ছিলেন  বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকার বালিয়া শাখার ম্যানেজার এবং মালেকা- আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মাদ মাছুদুর রহমান। 


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব আব্দুল হামিদ  সরকারি গাবতলি কলেজের প্রভাষক জনাব মোঃ মুনজুরুল ইসলাম  সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মেহেদুল হাসান স্বপন শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার ইংরেজির প্রভাষক জনাব মোঃ আবুল কালাম আজাদ সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জনাব ডা. মোঃ ফাহমিদুল হাসান পিয়াস এবং ডা.উম্মে হাবিবা বাছেদ,বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর  মোঃ  রুস্তম আলী, সমাজসেবক  ঈমান আলী সাজু শিক্ষক  তাজরুল ইসলাম,প্রকৌশলী দিল্লুর রহমান দোয়েল, আব্দুল্লাহ আল মানি, রুস্তম,রুমের,নাইম,সিনদিদ ও অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ অন্যান্য স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায়  প্রধান অতিথি  বলেন,একটি সুস্হ সমাজ  ও সুখী  সমৃদ্ধশালী দেশ গড়ার ক্ষেত্রে  শিক্ষার ভূমিকা  অপরিসীম, এক্ষেত্রে  নৈতিকতা  সম্পন্ন মানুষ  গড়ার লক্ষ্যে অগ্রগামী ভূমিকা পালনে করে চলেছে মাদ্রাসা শিক্ষা। সভায় কৃতী ও এলাকার গুণী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া  হয় মালেকা- আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশন পক্ষ থেকে।

0 Comments:

Post a Comment