সিরিজটি যৌথভাবে পরিচালনা করছেন তরুন নির্মাতা মিনহাজুল রহমান প্রীতম ও রিয়াদ উদ্দিন রিউ। পরিচালকদ্বয়ের নিজেদের রচনা ও চিত্রনাট্যে সিরিজটিতে অভিনয় করেছেন বগুড়ার একদল প্রতিভাবান নাট্যকর্মী, আছেন মেইনস্ট্রীম মিডিয়ার অভিনয়শিল্পীরাও। অন্যতম প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শিখা কর্মকার, বিভান বিন বাদল, রিয়া সেন, বিধান রায়, শাহাদাত হোসেন, অরিন নিপা, নেহা রায়, ববি খান, পঙ্কজ, আব্দুস সালাম, এইচ আলিম, মকবুল হোসেন, আনিস, শিপু, রবিউল, জোবাইল, সীমান্ত, জীবন খান, রূপক, নেহাল, সোহান, রাব্বি, রিয়াদ, আবির, মুক্তার, অনিক, হিমেল, স্বাধীন, হানিফ, শফিক, প্রমূখ।
বগুড়ার চিফ শুটিং স্টুডিও এবং এর আশেপাশের বিভিন্ন এলাকায় চারদিন ব্যাপী চলে এই সিরিজটির দ্বিতীয় লটের কাজ। সিরিজটির সিনেম্যাটোগ্রাফি করেছেন সরকার সুজন, রাজা ও বিএমসি লিমন, লাইটগ্রাফার হিসেবে কাজ করেছেন এ এইচ সানি এবং সেট ডিজাইন করেছে জেএসএল ইভেন্ট ম্যানেজমেন্ট।
ওয়েব সিরিজটি ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন এর পোস্ট প্রোডাকশান হাউজে সম্পাদনার টেবিলে রয়েছে। এর সম্পাদনা, কালার ও ভিএফএক্স নিয়ে কাজ করছেন আকতারুল আলম তিনু।
মিনহাজুল রহমান প্রীতম জানান- ‘নানা ধরনের সীমাবদ্ধতার মাঝে আমরা একটি ভালো কাজ করার চেষ্টা করেছি, আশা করি দর্শক একটি ভিন্নধর্মী কাজ পাবেন।’
‘প্রতিটি অভিনয় শিল্পী এবং টেকনিশিয়ান তাদের জায়গা থেকে বেস্ট করার চেষ্টা করেছেন। স্বল্প পরিসরে করতে যাওয়া কাজটির আউটপুট এখন নিঃসন্দেহে প্রত্যাশার মাত্রা ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস’- যোগ করেন আরেক পরিচালক রিয়াদ উদ্দিন রিউ।
দ্রুত পোস্ট প্রোডাকশান শেষ করে ভিলেন ওয়েব সিরিজটি দর্শকের কাছে উপস্থাপন করা হবে বলেও জানান এই যুগল পরিচালক।


0 Comments:
Post a Comment