ধুনটে চৌকিবাড়ি ইউনিয়ন যুবদলের ৭,৮,৯ নং ওয়ার্ড কমিটির গঠিত | Sothik News


সুমন হোসেন, ধুনট প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ধুনট উপজেলা শাখার অধীনস্থ চৌকিবাড়ি ইউনিয়ন শাখার কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ২৮শে ফেব্রুয়ারি সোমবার যুগিগাতী চারমাথা দলীয় কার্যালয়ের সামনে ৭.৮.৯ নং ওয়ার্ড এর কর্মী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।

চৌকিবাড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ জুয়েল রানার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শহিদুন্নবী স্বাধীন এর পরিচালনায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের আহবায়ক গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জ্বল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হালিম বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু মুসা, এসএম আব্দুল হালিম, বগুড়া জেলা যুবদলের সাবেক সহ-শিল্পবিষয়ক সম্পাদক ও  ধুনট উপজেলা যুবদলের সিনিয়র সদস্য সুমন খন্দকার,ধুনট উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আলফিজুর রহমান স্বপন, যুগ্ন আহবায়ক আতিকুর রহমান শিতল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রেজানুর ইসলাম খান ঠান্ডু,আলহাজ্ব এনামুল হক শাহিন, শরাফত জামান পাশা,সাজেদুর রহমান সাজু, চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম খান টুন্টু,ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ডা.করিম, শাহিন আক্তার শাহিন, করিম মেম্বার,মোফাজ্জল হোসেন দুদু,ফিরোজ আহম্মেদ সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদল, কৃষকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

উক্ত সম্মেলনে প্রধান অতিথি ধুনট উপজেলা যুবদলের আহবায়ক গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জ্বল ৭,৮,৯ নং ওয়ার্ড যুবদলের সুপার ফাইভ কমিটি ঘোষণা করেন। ৭ নং ওয়ার্ড যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মোঃ দুলাল মাহমুদ,সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এস এম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু শাহিন। ৮ নং ওয়ার্ড যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মোঃ টিএম সবুজ, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল বারিক,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,সাংগঠনিক সম্পাদক কাওছার মন্ডল। ৯ নং ওয়ার্ড যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মোঃ এরশাদ আলী, সিনিয়র সহ সভাপতি মোঃ রতন খান, সাধারণ সম্পাদক মোঃ হেদায়েতুল ইসলাম সোহাগ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিলন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আফসার আলী। 

নবগঠিত কমিটিগুলোর সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চৌকিবাড়ি ইউনিয়ন শাখার  পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন নেত্ববৃন্দ গন।

0 Comments:

Post a Comment