আহমেদ সাব্বির রোমিওঃ সম্প্রতি বিউটি স্কিন কেয়ার কসমোটোলজি আয়োজিত স্পেশাল বেসিক ওয়ার্কশপ শেষে অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি ভিন্ন ওয়ার্কশপের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন চিত্রনায়িকা মুনমুন ও নবাগত চিত্রনায়িকা প্রিয়াংকা ইসলাম।
সনদ বিতরণী অনুষ্ঠানে চিত্রনায়িকা মুনমুন বলেন," আমরা একদিকে যেমন নারী অধিকারের কথা বলি অপর দিকে একজন নারী যখন নিজে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করে তখন আমাদের সমাজের অনেকেই আবার প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। "
চিত্রনায়িকা মুনমুন আরো বলেন, কাজ করলে সমালোচনা হবেই। যারা কাজ। করেন না তাদের সমালোচনা করার কিছু নেই। প্রতিটি নারী যদি স্বাবলম্বী হতে পারে তাহলে বদলে যাবে সামাজিক অবকাঠামো পাশাপাশি বদলে যাবে পারিবারিক জীবনচক্র। সমৃদ্ধশীল হবে দেশের অর্থনীতি। "
অপর দিকে নবাগত চিত্রনায়িকা প্রিয়াংকা ইসলাম বলেন, "আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বহু আগেই বলে গেছেন আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
নবাগত চিত্রনায়িকা প্রিয়াংকা আরো বলেন, অনেক প্রতিকুলতার মাঝে একজন নারীকে কাজ করে যেতে হয়। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।
চিত্রনায়িকা মুনমুন এবং নবাগত চিত্র নায়িকা প্রিয়াংকা উদ্যোগতাদের এই আয়োজনের প্রশংসা করে বলেন এধরনের আয়োজন সমাজের নারীদের স্বাবলম্বী হওয়ার সাহস যোগাবে। প্রশিক্ষণার্থী এইসব নারীরা একদিকে যেমন নিজের সংসারের কাজের পাশাপাশি বাড়তি আয়ের সুুযোগ পাচ্ছে তেমনী কাউরো উপর নির্ভরশীল হয়ে পরে থাকতে হচ্ছে না।
0 Comments:
Post a Comment