বগুড়ার ধুনটে কিডনি রোগে আক্রান্ত রাকিবের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন | Sothik News


ধুনট প্রতিনিধিঃ বগুড়া ধুনটের দুরারোগ্য  কিডনি রোগে আক্রান্ত রাকিব  উদ্দিন (৩২) বাঁচতে চায়। চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের কাছে সহায়তা চায় তার পরিবার ও বন্ধুমহল সহ এলাকাবাসী।  মো রাকিব উদ্দিন ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামের মৃত আজরত আলী সরকারের  ছেলে।

আপনার আমার সাহায্যে বাঁচাতে পারে কিডনি আক্রান্ত  নিরুপায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের  হিসাববিজ্ঞানে মাস্টার্স সম্পুর্ন করা রাকিব উদ্দিনের  এর জীবন। জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। তার দুইটি কিডনি নষ্ট  হয়ে বর্তমানে  চিকিৎসাধীন রয়েছেন - ইবনে সিনা হাসপাতাল  সংকর ধানমন্ডি, ঢাকাতে।  তিনি স্বাভাবিকভাবে কিছু খেতে পারেন না। জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন সহ উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

তার উন্নত চিকিৎসা ও জরুরি ভিত্তিতে একটা কিডনি প্রতিস্থাপন করতেই হবে। যার ব্যায় আনুমানিক ৯-১০ লক্ষ টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। অন্যথায়, তার জীবন নাশের আশংকা রয়েছে। দিন দিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে প্রায় বন্ধে হয়ে যাওয়ার উপক্রম।  এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়। এখন আর তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় অসহায় ও নিরুপায় পরিবার সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে কিডনি দান ও আর্থিক সাহায্য কামনা করেছেন। অসহায় রাকিব উদ্দিনের  চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুন মোবাইল নম্বরে-B-Kash & Nagad 01723659515

0 Comments:

Post a Comment