ধুনটে ভাষা শহীদের স্মরণে জিএমসি কলেজের শ্রদ্ধাঞ্জলি অর্পণ | Sothik News


সুমন হোসেন, ধুনট প্রতিনিধিঃ ১৯৫২ সালে আজকের এই দিনে বুকের তাজা রক্ত ঢেলে বাংলার দামাল ছেলেরা মাতৃভাষার জন্য শহীদ হন। সেই থেকে ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির হৃদয়ের স্পন্দন !

প্রতিবছরের ন্যায় আজ সোমবার ২১শে ফেব্রুয়ারি ২০২২ইং উপলক্ষ্যে দিন ব্যাপি কর্মসুচি হাতে নিয়েছে ধুনটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিএমসি ডিগ্রী কলেজ। 

তারই ধারা বাহিকতায় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ,আলোচনা সভা,দোয়া মাহফিলের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। 

এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ ড.আবুল কাশেম মীর,উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,সহকারী অধ্যাপক মোঃ মাহবুবর রহমান ফিরোজ,মোঃ লুৎফর রহমান,মোঃ রকিবুল হাসান বিদ্যুৎ।

প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম ডলার,মোঃ সাইফুল ইসলাম,মোঃ মেহেদী হাসান,মোঃ হিরন সরকার, মোঃ আব্দুর রাজ্জাক,মোঃ জিয়াউর রহমান প্রমূখ। 

বক্তাদের বক্তব্যে একুশে ফেব্রুয়ারি ও ভাষা শহীদের অবদান তাৎপর্য এবং তরুন প্রজন্মের ভুমিকার কথা তুলে ধরা হয়।

0 Comments:

Post a Comment