সংগীতার প্রযোজনায় নির্মিত হয়েছে " জালালী কইতর "।Built in music production Has been "Jalali Kaitar"। Sothik News

আহমেদ সাব্বির রোমিওঃ সংগীতার ব্যানারে নির্মিত হলো মিউজিক ভিডিও' জালালী কইতর।  সোমবার  সংগীতর নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়।  এই মিউজিক ভিডিওটির কথা ও সুর কণ্ঠশিল্পী প্রিন্স খানের  নিজেরই করা।  এই মিউজিক ভিডিও সংগীত পরিচালনা করেছেন সজিব চৌধুরী।  এতে বিভিন্ন চরিত্রে   মডেল হিসেবে অভিনয়  করেছেন মডেল  আলিফ এবং উদীয়মান অভিনেত্রী জান্নাত রোজ। 

সোমবার সংগীতার কার্যালয়ে আয়োজিত  প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন  সংগীতার কর্ণধার সালমান খান শাওন,  সি, ই, ও,  রবিন ইমরান, শিল্পী প্রিন্স খান, মডেল জান্নাত রোজ, মডেল  শিমুল,সাকিব, সংগীত  শিল্পী আকরাম খান, মেকাপ আর্টিস্ট রানা, সংগীত পরিচালক ইমন, সহ আরো অনেকে। 

 শিল্পী প্রিন্স খান বলেন,  প্রাচীন যুগের রাজকীয় ধরনের গল্প কে কেন্দ্র করেই নির্মান করা হয়েছে এই মিউজিক ভিডিও। 

তিনি আরো বলেন,  মডেল  জান্নাত রোজ এবং আলিফ  বরাবরের মতো ভালো অভিনয় করেছেন  ওয়েষ্ট্রান ফোক ধাচের এই গান টি দর্শক মহলে সারা ফেলবে বলে মনে করেন তিনি।

0 Comments:

Post a Comment