বাপি সাহার টিভিসিতে আবারো আমান ও মৌ খান।Bapi Saha on TVC Aman and Mau Khan again। Sothik News

আহমেদ সাব্বির রোমিওঃ গুণী ও কুশলী বিজ্ঞাপনচিত্র নির্মাতা বাপি সাহার নির্দেশনায় আবারও মডেল হলেন ঢাকাই চলচ্চিত্রের  নায়ক আমান রেজা এবং চিত্র নায়িকা মৌ খান। 

বাপি সাহা বিজ্ঞাপনচিত্রের এই নতুন জুটিকে পর্দায় আনছেন গুরুদেব আগরবাতি নামের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে। এটির নির্মাতা বাপি সাহা জানান, সম্প্রতি ভারতীয় এই গুরুদেব আগরবাতির বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে নরসিংদীতে তার নিজ বাড়িতে।

বাপি সাহা জানান, তার নিজস্ব প্রযোজনা ও বিজ্ঞাপনী সংস্থা এনজয় এড মিডিয়ার ব্যানারে বিজ্ঞাপনচিত্রটি নির্মিত হয়েছে। এটির চিত্রগ্রহণ করেছেন হিরা আজাদ। স্থির চিত্রগ্রাহক শিশির জাহাঙ্গীর।

গুরুদেব আগরবাতির বিজ্ঞাপনচিত্রটি প্রসঙ্গে নির্মাতা বাপি সাহা বলেন, সুন্দর একটি কনসেপ্ট নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এতে আমান রেজাকে দেখা যাবে একজন গায়ক হিসেবে। আর মৌ খান তার স্ত্রী। এই জুটিকে দারুন ভাবে আমি উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে এটি।

আমান রেজা বলেন, আমি এর আগেও বাপি দার বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে কাজ করেচি। দাদার পরিচালনায় নির্মিত দুইটি বিজ্ঞাপনে আমার সাথে মডেল ছিলেন অভিনেত্রী চমকতারা। 

মৌ খান বলেন, দ্বিতীয়বারের মতো বাপি দা’র নির্দেশনায় কাজ করলাম। তিনি উচুঁ মাপের একজন নির্মাতা। সবকিছু মিলিয়ে দারুণ একটি বিজ্ঞাপনচিত্র উপহার পাবেন দর্শকরা।

0 Comments:

Post a Comment