এবার পুজায় শিশু শিল্পী স্নেহার চার গান । This time the child artist is worshiped Four songs of affection। Sothik News

আহমেদ সাব্বির রোমিওঃ শিশু শিল্পী স্নেহা দাস অর্পিতার গাওয়া  চারটি গান মুক্তি পাবে উৎস প্রোডাকশন্স এর নিজস্ব অফিসিয়াল ইউ টিউব চ্যানেলে ।

নারায়ণগঞ্জ শহরের বিবি মরিয়ম উচ্চ বালিকা  বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্নেহার সঙ্গীতের হাতেখড়ি মা শিপ্রা দাসের হাতে মাত্র চার বছর বয়সে । এর পরে একে  একে তালিম নিয়েছে সঙ্গীত শিক্ষক অভিজিত দেব, নিরঞ্জন চক্রবর্তী নিকট থেকে ।

বাবা অজিত দাস একজন সরকারী কর্মকর্তা হলেও অত্যান্ত সাংস্কৃতিক মনা মানুষ ।  বাবার উৎসাহে সঙ্গীত চর্চায় নিজেকে বেগবান করেছে শিশু সঙ্গীতশিল্পী স্নেহা।  

বর্তমানে স্নেহা  উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে  তালিম  নিচ্ছে, সরকারী সঙ্গীত শিক্ষা  কলেজের উচ্চাঙ্গ সঙ্গীত বিভাগের প্রভাষক সাইফুল তানকারের নিকট থেকে । 

স্নেহা জানায়, আসছে, পুজার তার গাওয়া চারটি গান মুক্তি পেতে যাচ্ছে , যে গান গুলির মাঝে একটি মৌলিক , একটি পুজার আগমনী সঙ্গীত এবং অপর দুটি আধুনিক গানের কভার সং । মৌলিক গানটি লিখেছেন রানা ইব্রাহীম । সুর করেছেন অনিম খান । সব গুলো গানই কম্পোজ করেছেন অনিম খান । 

মুলত এখন স্নেহার একটাই  স্বপ্ন, সেটা হলো  একজন আদর্শ সঙ্গীত শিল্পী হবার ।সেকারনেই লেখাপড়ার পাশাপাশি পুরটা সময় পার করছে সঙ্গীত চর্চার পিছনে ।


0 Comments:

Post a Comment