কোপা কাঁপালো আর্জেন্টিনা | বিশ্বজুড়ে উত্তাল আর্জেন্টিনার ভক্তরা | Sothik News

 

ক্রীড়া প্রতিবেদকঃ কোপার চূড়ান্ত লড়াইয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো আর্জেন্টিনা। ২২ তম মিনিটে একমাত্র গোলটি আসে অ্যাঞ্জেল ডি মারিয়ার পা থেকে। দ্বিতীয়ার্ধের প্রথম দিকে ব্রাজিলের হয়ে রিচারলিসন একটি গোল করেছিলেন তবে অফ সাইডের কারণে তা প্রত্যাখ্যান করা হয়েছিল। এর মাধ্যমে ১৯৯৩ সালের পর আর্জেন্টিনা তাদের প্রথম মহাদেশীয় শিরোপা জিতল।

আর্জেন্টাইন ভক্তদের আইকন লিওনেল মেসি সেভাবে মাঠে আলো ছড়াতে পারেননি। এমনকি খেলা শেষের দিকে সহজ একটি সুযোগ পেয়েও হারিয়েছেন এই মেধাবী ফুটবলার। আর্জেন্টিনার নিয়মিত কৌশল মেনে রক্ষণেই বেশি মনোযোগী ছিলেন বারবার । 

কিন্তু ভালো খেলতে না পারা মেসিকে খুশি করিয়ে দিয়েছেন ডি মারিয়া। সেই সাথে মেসির আর্জেন্টিনার জার্সিতে জিততে না পারার আক্ষেপটাও আজ ঘুঁচেছে।

নিজ দেশের মাটিতেই, ব্রাজিলের ফুটবলতীর্থ মারাকানায় নেইমারের ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা এই বিজয় অনেকি দিন পর আর্জেন্টাইন ভক্তদের এক অন্যতম বিজয় এনে দিয়েছে। 

মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের চোখধাঁধানো পাস ধরে দারুণ চিপে বল জালে ঢোকান ডি মারিয়া। আর সেটিই এনে দিয়েছে এই অসাধারণ বিজয়।

0 Comments:

Post a Comment