কোপার জন্য প্রস্তুুত মারাকানা স্টেডিয়াম সর্তক অবস্থানে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ প্রশাসন! | Sothik News

 

আহমেদ সাব্বির রোমিও / প্রিয়াংকা ইসলামঃ রাত পেরুলেই আর মাত্র  কয়েক ঘন্টা পরে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ।  খেলা হবে রুপকথার গল্পের ভাষায় বলতে গেলে, সেই সাত সমুদ্র তেরো নদী পেড়িয়ে  ব্রাজিলের রিউ দি জানেইরুর মারাকানা স্টেডিয়ামে। আর এবার

ফাইনালে সামনা-সামনি ব্রাজিল-আর্জেন্টিনা। তবে কেন  বিশেষ সতর্ক অবস্থানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ প্রশাসন!  ক্লাইমেকস্ টাই তো এখানে।  

আজ শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে সদর মডেল থানা পুলিশের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ে জরুরি ঘোষণায় বলা হচ্ছে-১১ জুলাই সকাল ৬টায় আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে কোপা আমেরিকা ফাইনাল খেলা হতে যাচ্ছে। উক্ত খেলাটি বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউন চলছে। এমতাবস্থায় প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় উন্মুক্তস্থানে- হাটবাজার, রাস্তার মোড়, হোটেল-রেস্টুরেন্টে, চায়ের দোকান, পাড়া মহল্লায় ঘরবাড়িতে বন্ধুবান্ধব একত্রিত হয়ে, গণজমায়েত করে ফুটবল খেলা দেখতে পারবেন না। নিজ নিজ বাসায় বসে খেলা উপভোগ করার জন্যে সকলকে অনুরোধ করা গেল। খেলা শেষ আনন্দমিছিল

,পটকা-আতশবাজি ফুটানো সম্পূর্ণ নিষেধ।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম জানান, সদর মডেল থানার ধামচাইল এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর আমরা এমন পরিস্থিতি যাতে না হয় সেজন্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছি। চায়ের দোকান বা উন্মুক্তস্থানে যাতে বড় পর্দায় খেলা দেখতে না পারে সেজন্যে সতর্ক করা হচ্ছে এবং খেলার ফলাফলের পর যাতে আনন্দ-উল্লাস-মিছিল সমাবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নওয়াব মিয়া (৬০) নামের ব্রাজিলের সমর্থকের চাচাকে পেটালেন আর্জেন্টিনার সমর্থকেরা। মঙ্গলবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দামচাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত নওয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়া ছেলে।

আহত নওয়াব মিয়ার ছোটভাই ইয়াকুব মিয়া জানান, কোপা আমেরিকার ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নওয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সমর্থক রেজাউলের সাথে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক মো. জীবন মিয়ার খেলা নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে দেন। পরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়াকে দামচাইল বাজারে একা পেয়ে মো. জীবন মিয়া আরও ৪/৫ জন মিলে মারধোর করে পালিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে নওয়াব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

হাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ বলেন, আহত নওয়াব মিয়ার মাথায় আঘাত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে নওয়াব মিয়া আহত হয়েছে বলে তিনি জানান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। একজন আহত হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এদিকে ব্রাজিলের সমর্থকের চাচাকে পিটুনির জেরে এবার আর্জেন্টিনার তিন সমর্থককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এই ঘটনা ঘটে।

0 Comments:

Post a Comment