স্বপ্নভঙ্গ এর মারাকানায় ২৮ বছরে স্বপ্নপূরণ মেসিদের | Sothik News


আহমেদ সাব্বির রোমিও / প্রিয়াংকা ইসলামঃ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে! কত দীর্ঘ রাতের অপেক্ষা, কত হতাশা-আক্ষেপে পোড়া শেষে একটা ট্রফি। আর্জেন্টিনার হাতে একটা ট্রফি। বিশ্বসেরা লিওনেল মেসির হাতে একটা ট্রফি। কোপা আমেরিকার ২০২১ এর  চ্যাম্পিয়নের বিজয়ের ট্রফি। 

১৯৯৩ সালের পর ৭টি ফাইনালে হার। আর্জেন্টিনা জানে ক্ষতটা কতো বড়! একটা ট্রফির জন্য যার বিশ্বসেরার তকমায় ছেদ পড়ে, প্রশ্ন উঠে যায়, সেই লিওনেল মেসি জানেন এই ট্রফিটার মহাত্ম্য কত!

অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সেই মারাকানায় এলো চ্যাম্পিয়নের ট্রফি। সেই মারাকানা, যেখানে বিশ্বকাপের ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিলো মেসিদের।

প্রথম আন্তর্জাতিক ট্রফি জয় লিয়োনেল মেসির। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ১-০ গোলে জয় পেল আর্জেন্টিনা। অ্যাঙ্খেল দি মারিয়ার গোলে জয় পেল তারা। ২৮ বছর পর কোপা জয় আর্জেন্টিনার।

শুরু থেকেই একে অপরের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছিল দুই দল। তবে দি মারিয়ার গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ২০০৪ সালের পর কোপা আমেরিকার ফাইনালে গোল করলেন কোনও আর্জেন্টিনার ফুটবলার। রডরিগো ডি পলের বাড়ানো পাস আটকাতে ব্যর্থ হন ব্রাজিলের রেনান লোডি। পা বাড়িয়েছিলেন তিনি, কিন্তু পৌঁছতে পারেননি।

ম্যাচের একমাত্র গোলটা আনহেল দি মারিয়ার। রদ্রিগো দি পলের পাস থেকে ম্যাচের ২১ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এই তারকা।

পুরো ম্যাচের সারসংক্ষেপ ওই একটি গোলই। আর ওই এক গোলে ঘুচলো দীর্ঘ ২৮ বছরের আক্ষেপ।

আক্ষেপ তো একটাই ছিল মেসির, আর্জেন্টিনার জার্সিতে কিছু জিততে না পারা। সেই আক্ষেপ আজ ঘুচেছে। তা-ও কীভাবে! কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মাটিতে, ব্রাজিলের ফুটবলতীর্থ মারাকানায় নেইমারের ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। 

মেসির আক্ষেপ ঘুচেছে দি মারিয়ার গোলে। ২১ মিনিটে মাঝমাঠ থেকে রদ্রিগো দি পলের চোখধাঁধানো পাস ধরে দারুণ চিপে বল জালে জড়ান দি মারিয়া। সেটিই শেষ পর্যন্ত ঘুচিয়েছে মেসির আক্ষেপ।

0 Comments:

Post a Comment