জরুরি ছাড়া ঢাকায় প্রবেশে নিষেধ সকল যানবাহন । Sothik News

মনির হোসেন মিঠুঃ করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য ঢাকাসহ সারা দেশে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধে জরুরি পরিষেবার যানবাহন আর রিকশা ছাড়া কোন পরিবহন চলাচল করছে না রাজধানীর সড়কে।

 রাজধানীর প্রবেশ মুখ গুলোতে পুলিশ কড়া নজর রাখছে।  ঢাকার বাহিরে থাকা কোন পরিবহণ ঢাকায় ঢোকার ক্ষেত্রে যৌক্তিক কারণ দেখাতে না পারলে তাদের আবার ফিয়েয়ে দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) কঠোর বিধিনিষেদের প্রথম দিন সকালে গাবতলী ব্রিজের চেকপোস্টে কড়া নজরদারি করতে দেখা গেছে দায়িত্বরত পুলিশ সদস্যদের। জরুরি সেবার আওতায় নেই এমন গাড়ি থামিয়ে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তারা। ঢাকার বাহিরে থেকে আসা বাইক, পিকআপ, প্রাইভেট কার, মাইক্রোবাসগুলোকে বিশেষ করে জিজ্ঞাসাবাস করা হচ্ছে। সেই সাথে জানতে চাওয়া হচ্ছে যৌক্তিক কারণ। কারণ যুক্তিসংগত না হলেই আগের রাস্তায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। মাস্ক না পরিধান করার কারণেও অনেককে ফেরত পাঠাতে দেখা গেছে।


সিরাজগঞ্জ কড্ডার মোড় থেকে মাইক্রো করে ঢাকায় ঢুকছিলেন তিন থেকে চার জন। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তারা হাসপাতালে রোগী আছে জানালেও কোন প্রমাণ দেখাতে না পাড়ায় তাদেরও ফেরত পাঠানো হয়। কাগজ কোথায় জানতে চাইলে, মাইক্রো আরোহীরা বলেন রোগী ঢাকায়। আমরা খবর পেয়ে এসেছি কাগজ তো আমাদের কাছে থাকার কথা না।


হাসপাতালের নাম জিজ্ঞেস করায় সেটাও তাৎক্ষণিক বলতে না পারায় সন্দেহ হলে তাদের আবার সিরাজগঞ্জ ফেরত পাঠানো হয়।

এ ব্যাপারে দারুস সালাম থানা ও গাবতলী জোনের সিনিয়র কমিশনার মিজান গণমাধ্যমকে বলেন, ঢাকার বাইরে থেকে আসা জরুরি সেবার আওতায় নেই এমন যানবাহনগুলোকে গুরুত্ব দিয়ে জিজ্ঞাসবাদ করা হয়। তারা কোন যৌক্তিক কারণ দেখাতে না পারলে তাদের ঢাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া ব্যাক্তিগত পরিবহনে করে যারা বের হয়েছেন তাদের কাগজপত্র না থাকলে মামলা ও জরিমানা করা হচ্ছে। যারা মাস্ক ছাড়া চলাফেরা করছেন তাদের ফিরিয়ে দিচ্ছি অথবা ২৬৯ ধারায় তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

0 Comments:

Post a Comment