কঠোর লকডাউনে ফাঁকা রাজধানীর রাজপথ । Sothik News

প্রিয়াংকা ইসলামঃ যানজটের শহর রাজধানী ঢাকার রাজপথে  এখন যেন ঈদের ছুটির প্রতিচ্ছবি!  রাজপথে নেই যানজটের ভীড়। যান্ত্রিক শব্দ দূষণ থেকে নগরবাসীকে কিছুটা হলেও  সস্তির নিশ্বাস নিতে পারছেন আজ থেকে শুরু হওয়া এই কঠোর লকডাউনের কারণে। 

আজ  বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে। তবে অন্যদিনের তুলনায় বেশ ফাঁকা রাজধানীর রাস্তাগুলো। রাজধানীর প্রধান সড়কগুলোতে কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। তবে রাস্তায় রিকশা ও মানুষের চলাচল দেখা গেছে।


রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, সোহরাওয়ার্দী মেডিকেল এলাকা, ধানমন্ডি ও পান্থপথসহ বিভিন্ন রাস্তায় রিকশা ও সীমিত আকারে ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখা গেছে। পুলিশের পাশাপাশি বিজিবির টহল দেখা গেছে।


পুলিশ বিভিন্ন চেকপোস্টে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। জরুরি প্রয়োজনে অনেকে বের হয়েছেন। এছাড়াও শিল্পকারখানা, ব্যাংক, গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের প্রতিষ্ঠানের যানবাহনে অথবা পরিচয়পত্র নিয়ে বের হতে দেখা গেছে।

যদি পর্যাপ্ত কারণ না দেখাতে পারে তাদেরকে জরিমানা করা হচ্ছে। একইসঙ্গে মাস্কবিহীন রিকশাচালক বা পথচারীদের মাস্ক বিতরণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

0 Comments:

Post a Comment