সাবিব হাসানঃ আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহআলী, পল্লবী, কাফরুল এলাকায় পুলিশ শতাধিকজনকে আটকসহ অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেয়। মিরপুরে দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে পুলিশের অভিযান।
বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ পরিপালনে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

0 Comments:
Post a Comment